মিশিগানের হেমট্রামেক শহরের প্রথম বাংলাদেশী আমেরিকান মেয়র হিসেবে শপথ নিলেন সিলেটের মুহিত মাহমুদ 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ minutes ago

Manual7 Ad Code

মাহফুজ আদনান : মিশিগানের হেমট্রামেক শহরের প্রথম বাংলাদেশি আমেরিকান মেয়র হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান মুহিত মাহমুদ।

Manual5 Ad Code

দীর্ঘ ১ বছর ভোট গণনার মামলা নিসপততির পর তিনি মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছেন । রবিবার ৮ নভেম্বর ২০২৬ মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত হেমট্রামেক সিটির হাই স্কুল অডিটোরিয়ামে দুপুরে তিনি শপথ নেন।

এসময় বিপুল সংখ‍্যক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর জনগণ ও ওয়েন কাউন্টি মিশিগানের অফিসিয়াল রা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আবু মুসা, কাউন্সিল মেম্বার কামরুল হাসান, নাঈম চৌধুরী। মেয়র মুহিত মাহমুদ তার বক্তব্যে বলেন সিটির উননয়নে সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।

Manual4 Ad Code

তাহলে একটি নিরাপদ ও উন্নত সিটি গড়তে পারবো । উল্লেখ্য মুহিত মাহমুদ আমেরিকার ২য় বাংলাদেশি মেয়র । মিশিগানের প্রথম বাংলাদেশী মেয়র।

Manual4 Ad Code

শপথ পাঠের পর বড়লেখা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মাহবুব চৌধুরী আলাল সহ বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code