তুরস্কের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে আলোচনা বন্ধ?

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual7 Ad Code

রেজাউল আলম : ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে তুরস্কের সাথে আলোচনা বন্ধ করে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় সংসদে দাবি আরো সোচ্চার হওয়ার সম্ভাবনা প্রবল।
কয়েকটি ইউরোপীয় দেশের আচরণকে তুরস্ক নাৎসি জার্মানির সঙ্গে তুলনার পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা কড়া ভাষায় সে দেশের নিন্দা করেছেন।

Manual8 Ad Code

তুরস্কে যে গণভোট হতে যাচ্ছে তার জন্যে তুরস্কের মন্ত্রীরা জার্মানি এবং নেদারল্যান্ডসে থাকা তুর্কী নাগরিকদের সভায় বক্তৃতা করতে চেয়েছিলেন।

কিন্তু কয়েকটি দেশ এধরনের সভা-সমাবেশ করার অনুমতি না দেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তাদের আচরণকে নাৎসি এবং ফ্যাসিস্টদের সঙ্গে তুলনা করেছিলেন।

Manual8 Ad Code

আর এ নিয়ে গত ক’দিনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সেই প্রতিবাদে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ ইয়ংকার বলেছেন, বর্তমানের ইউরোপের সাথে তুরস্কের এই তুলনা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।

ইউরোপীয় সংসদে এক ভাষণে তিনি বলেন, নেদারল্যান্ডসে নাৎসিবাদের কোনো জায়গা তো নেইই, বরঞ্চ দেশটি স্বাধীনতা এবং মুক্তচিন্তার একটি জায়গা।

উদাহরণ হিসাবে তিনি বলেন, ইরাসমাস নামে যে শহরটি নাৎসিরা ধ্বংস করেছিলো, সেই শহরের মেয়র এখন মরোক্কোর বংশোদ্ভূত এক ডাচ নাগরিক।

Manual6 Ad Code

ইউরোপের কয়েকটি সরকারের তুলনা করা নিয়ে, প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে ইউরোপের রাজনৈতিক মহলে।

এছাড়া, জার্মানিতে তুরস্কের রাজনীতিকদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়েও কথাবার্তা শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code