ওয়ারেনে বিসমিল্লাহ কাবাব ও কারী রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন​

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

 

ফাহিম ইসলাম  : মিশিগানের বাঙালী অধ্যুষিত ওয়ারেন সিটিতে বিসমিল্লাহ রেষ্টুরেন্ট ও ব্যানকুইট হলের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গত গত ১৪ মে রবিবার ৪২১৪ ইস্ট টেন মাইল রোডে বিসমিল্লাহ কাবাব ও কারী রেষ্টুরেন্টে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

 

Manual8 Ad Code

এতে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসকারী বিভিন্ন প্রবাসী বাংগালী উপস্থিত থেকে শুভ কামনা করেন​ প্রতিষ্ঠানটির । মিলাদ মাহফিলের মাধ্যমে রেষ্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্টানটির ছ​য়​  কর্ণধার, যথাক্রমে হাফেজ আফজল আহমদ চৌধুরী, মোঃ মুহিবুর চৌধুরী, মোঃ খলিল রহমান​, কাওসার আহমদ​, ছাইম শামস ও হেলাল হোছাইন ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

তারা বলেন ওয়ারেনের বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশনের লক্ষ্যে ২০১৪ সালের মে মাসে যাত্রা শুরু করেছিল বিসমিল্লাহ​। 

Manual3 Ad Code

বিশাল এ কমিউনিটির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল এখানকার রেষ্টুরেন্টগুলো। সে চাহিদার প্রতি লক্ষ্য রেখে কোন ব্যবসায়িক উদ্ধেশ্যে নয়, কমিউনিটিকে প্রকৃত সেবা প্রদানের উদ্দেশ্যেই রেষ্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়। গ্রাহকদের বিপুল চাহিদার কারনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটির পরিধি বাধ্যতামুলক হ​য়েগিয়েছিল​। তাই আজ থেকে আরো বৃহত্তর পরিষরে যাত্রা শুরু হল আমাদের প্রতিষ্টানটির । আশা করি আমরা গ্রাহকদের প্রত্যাশা পূরন করতে সক্ষম হব​।

 

বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী, আফগান, আমেরিকান এবং চায়নিজ খাবারের বিপুল সমাহার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং বিয়ে, মিলাদ, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রায় দুইশত ছিটের ব্যাবস্থা র​য়েছে বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফেতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code