আটলান্টিক সিটিতে ফুড ব্যাংক এর কার্যক্রম সমপন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটিতে গত ১৬ এপ্রিল , বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ঐদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে। ‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় ‘ফুড ব্যাংক অব নিউ জারসি’ তাজা শাকসব্জি,ফল,দুধ ,ডিম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করে। করোনার দুর্যোগকালীন সময়ে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক সামাজিক দূরত্ব বজায় রেখে এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “ফ্রেন্ডস ইন অ্যাকশন ইনক” ও “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি”।
উল্লেখ্য,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে প্রতি মাসে ‘ফুড
ব্যাংক’ এর আয়োজন করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক জানিয়েছেন, করোনার এই দুর্যোগকালে অনেক প্রবাসী বাংলাদেশীর কাছে তিনি নিজে খাবার পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code