

ইকবাল ফেরদৌস, মিশিগান :: মিশিগান আওয়ামীলীগ যুক্তরাষ্ট্রের আয়োজনে গত ১৮ ই মে ২০১৭ইং রোজ রবিবার স্থানীয় বনফুল রেস্টুরেন্টে সম্প্ন্ন হয় ইফতার ও দোয়া মাহফিল। এতে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত বিপুল সংখক প্রবাসী বাঙ্গালী, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা যোগদান করেন ।
মিশিগান আওয়ামীলীগের সভাপতি মো: খলকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল রহমানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনিতিবীদ বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমদ ।
অনুষ্টানে সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বব্যাপী বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত ও আহত পরিবার গুলির প্রতি সমবেদনা জানানো হয়, বিশেষ করে লন্ডনের মসজিদ হামলায় নিহত বাঙ্গালী হিরন মিয়া ও গ্রীনফিল্ড টাওয়ারে পুড়ে যাওয়া মুসলীমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় । দুয়া মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা শাহা মনজির আলী ।
ইফতার পূর্ব সংকিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: নাসির আহমদ, মো: আব্দুল কাইয়ুম , হারুন আহমেদ , মো: জলাল উদ্দিন,আবুল হোসেন বাঙ্গালী, বাহারুল হক, মোঃ মামুনুল বারী, মোঃ সাহিদ খায়ের ,সহ সভাপতি খাজা শাহাব আহমেদ ,খলিলুর রহমান , হারুন আলী ,মো: সবুর আহমদ, এম এ হাসান,এনাম উদ্দিন,জামাল চৌধুরী।
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন মিশিগান আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী , নুরুজ্জামান একলাছ , সাংগঠনিক সম্পাদক সুলতান এনাম,মো: বাছিত আহমদ, দপ্তর সম্পাদক দিলওয়ার হোসেন, কোষাদক্ষ জাকারিয়া জামান, প্রচার সম্পাদক মো: আং আজিজ, শিক্ষা বিষয়ক জয়নাল উদ্দিন , মানবাধিকার বিষয়ক জুবের আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ছাদ আহমদ,ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের সিদ্দিক।
উপস্থিত সিলেন সদস্য মো: ফারুক আহমেদ,নিজাম উদ্দিন ,নিয়াজ খান ,আং আহাদ,রেহান উদ্দিন, গৌস উদ্দিন,সেলিম আহমেদ ,কামাল আহমেদ,রুহুল আমিন,খালেদ আহমেদ, আজমল হোসেন ,জুবের আহমেদ,সিরাজুল হক।
মিশিগান স্টেট যুবলীগ সভাপতি আজিজ সুমন, সহ সাধারণ সম্পাদক শেখ জুনেদ, সাংগঠনিক সম্পাদক এস ইয়াহিয়া,তারেক ও নুমান ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ ছাড়া ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । তাদের মধ্যে উল্ল্যেখযোগ্য হামট্রামিক মেয়র পদ প্রার্থী এ স ম কামাল, মোহাম্মদ হাসান, কাউন্সিলর পদ প্রার্থী এম করিম, বকুল তালুকদার, লেইস মিয়া,মোঃ রায়হান ,এস নজরুল ইসলাম প্রমুখ।