ইতালীতে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এক্্িরকিউটিভ এম এ সালামের ইতালী সফর উপলক্ষ্যে ইতালীর নানা শহরে থাকা প্রতিষ্ঠানটির বিভিন্ন এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড ইতালীর উদ্যোগে গত ২৩ অগাষ্ট রাজধানী রোমে‘র একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যোগ দিয়ে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এক্্িরকিউটিভ এম এ সালাম,প্রবাস থেকে বৈধ পন্থায় দেশে অর্থ পাঠানোর বিভিন্ন সুবিধা সম্পর্কে সকলকে অবহিত করে দেশে বৈধ পন্থায় অর্থ পাঠানোর উপড় গুরুত্বারোপ করেন। তিনি ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড সবসময় প্রবাসীদের সর্ব্বোচ্চ সেবা প্রদান ও নির্ভরযোগ্যতার মাধ্যমে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক স্থানে রেমিটেন্স পৌছায় উল্লেখ করে বর্তমান এর সেবা সমুহের মধ্যে সর্ব্বোচ্চ রেট,একাউন্টে ১০মিনিটে অর্থ প্রেরণ,বিকাশ সেবাসহ বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে ইতালীর নেপলী,পালমা,কাম্পানিয়াও সানজেন্নারো শহরের ব্রাক সাজনের এজেন্টরা ছাড়াও ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ইতালী প্রতিনিধি কামরুজ্জামান (জামান) ও রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মাদ আল আমিন ও বাংলাদেশ সমিতির নবনির্বাচিত সভাপতি হাসানুজ্জামান কামরুলসহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসে নিরলসভাবে কাজ করে যাওয়ায় ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এক্্িরকিউটিভ এম এ সালামের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে দেশে বৈধ পন্থায় অর্থ পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে মত প্রকাশ করেন।

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code