ফ্রান্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

এনায়েত হোসেন সোহেল ঃ ফ্রান্স বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত ১১ নভেম্বর প্যারিসের ক্যাথসীমার একটি রেষ্টুরেন্টে দিবস পালন কালে ফ্রান্স যুবদল,ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফ্রান্স মহানগর বিএনপির সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ রশিদ পাঠোয়ারীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান,যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ,বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস কাজল,সাধারণ সম্পাদক আলম খান,যুবদল ফ্রান্সের সভাপতি আহাম্মেদ মালেক,ফ্রান্স বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রাহিম মিয়া ও বিএনপি নেতা মশিউর রহমান প্রমূখ। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ফ্রান্স বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস,বাংলাদেশের চাকগিল কলেজের সাবেক সভাপতি আমিনুল হক মজনু,ফ্রান্স বিএনপির সদস্য শেখ সোহেল,সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,খালেদ হোসেন বাবলু,মাসুদ হাওলাদার,বিএনপি নেতা মাসুদুর রহমান,আব্দুর রাজ্জাক রাজু,আব্দুল হয়,আমিনুর রহমান,তারেক আহমদ,আরিফ হোসেন,আনোয়ার হোসেন মিঠু,তারিকুল ইসলাম,মারুফ হোসেন মুন্না,গোলাম মোস্তফা,ফারুক হোসেন,জাবেদ আহমদ,আমিনুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code