হাইডে সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশী বিভিন্ন গনমাধ্যমকর্মীদের সংবাদ বিষয়ে নানা অভিজ্ঞতা আদান প্রদান,কর্মদক্ষতা বৃদ্ধি,ব্রিটেনের নানা গণমাধ্যমের বিভিন্ন ধারা মেনে সংবাদ প্রেরণ সর্বোপরি বস্তনিষ্ট ও তথ্যনির্ভর সংবাদ তৈরীতে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে হাইডে এক সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইংল্যান্ডের বাংলাদেশী টিভি জার্নালিষ্টসদের সংগঠন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের উদ্যোগে গত ৩ ডিসেম্বর হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের হল রুমে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাউসুল ঈমাম চৌধুরী সুজনের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিপুল সংখ্যাক গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপত সৈয়দ নাহাস পাশা। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক আব্দুস সাত্তার, আইঅন টিভির হেড অফ নিউজ বুলবুল হাসান, ইকরা টিভির প্রোযোজক সুভাস দাস।

Manual1 Ad Code

Manual4 Ad Code

 

এছাড়াও লন্ডনবাংলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোহাম্মাদ সুবহান,আইটি সেক্রেটারী সালেহ আহমদ,ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, এক্সিকিউটিভ মেম্বার ইমরান আহমদ, ব্রিট বাংলার নির্বাহি সম্পাদক আহাদ চৌধুরী বাবু প্রমূখরাও এই প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে নিজেদের নানা অভিজ্ঞতা সম্পর্কে সকলকে অবহিত করেন। নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের পক্ষ থেকে কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, হাইড ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নাসের খাঁন সুয়েব,আব্দুল মছব্বির, অধ্যাপক নুরুজ্জামান মনি,ইকবাল সমুজ,দেওয়ানুর রহমান,আবু সাইদ চৌধুরী সাদি,মো: কলনদর তালুকদার,মুকিত চৌধুরী সিতু,শাহ সোহেল আহমদ,সৈয়দ ফয়সল,মাসুক মারুফ,বদরুল আহমদ,মাহবুবুল ইসলাম মাহী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,মাহবুবুর রহমান মামুন প্রমূখ।  প্রশিক্ষন কর্মশালা শেষে অংশগ্রহনকারী সকলকে বিশেষ সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code