একটু অন্যরকম বাংলা স্কুলে বই প্রদান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

জুনেদ আহমেদ ঃ প্রবাসে বেড়ে উঠা বাঙালী নব প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখা,লিখা ও পড়ার বিষয়ে আগ্রহী করতে বার্মিংহামে শুরু হওয়া একটু অন্যরকমের বাংলা স্কুলে বাংলা বই প্রদান করেছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। গত ১৮ জানুয়ারী বার্মিংহামের স্মলহীথের মিডিয়া পয়েন্টে এক অনুষ্টানের মাধ্যমে বাংলা স্কুলের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ ক্বাবির আহমেদের হাতে আনুষ্টানিকভাবে এই বই হস্তান্তর করা হয়। এসময় বই দাতা চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন বাংলা স্কুলের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে কমিউনিটির সকলকে এবিষয়ে এগিয়ে আসার আহবান জানান।

Manual4 Ad Code

Manual7 Ad Code

বই হস্তান্তর অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম, চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এলবি টুয়েন্টি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের উপদেষ্টা জাহেদ উদ্দিন সাজু,এমদাদুল হক লাভলু ও সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ প্রমূখ। উল্লেখ্য বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মলহীথের মিডিয়া পয়েন্টে আনুষ্টানিকভাবে বাংলা স্কুলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতি সপ্তাহের রোববার দুপুর ১২ থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে বাংলা ক্লাস নেওয়া এবং ক্লাসশেষে শিক্ষানবিস সকলকে খাবার প্রদান করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code