আরো একটি কোম্পানিকে করোনাভাইরাস শনাক্তের জন্য অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
যুক্তরাজ্য ব্যুরোঅফিস  : রোশ ফার্মাসিউটিক্যালস কোম্পানির নির্মিত করোনাভাইরাস শনাক্তের জন্য অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

 ইংল্যান্ডের জন স্বাস্থ্য মন্ত্রণালয় (পিএইচই) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহৎ পরিসরে পরীক্ষার জন্য তারা কিটটি সংগ্রহের জন্য কাজ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

Manual3 Ad Code

পিএইচই-এর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত হয়েছেন এই কিটের ফলাফল শতভাগ নির্ভুল।

যুক্তরাজ্যের করোনাভাইরাস গত সপ্তাহে পিএইচই পর্টন ডাউন এর বিশেষজ্ঞরা একটি সতন্ত্র পর্যালোচনা করে রোশ-এর সার্স-কোভ-২ কিটের। তাদের পর্যালোচনায় শতভাগ নির্ভুল ফল এসেছে। এটি খুব ইতিবাচক অগ্রগতি।বিজ্ঞানীরা মনে করেন, অ্যান্টিবডি পরীক্ষায় ভবিষ্যতে করোনাভাইরাসে সংক্রমণ থেকে প্রতিরোধ ক্ষমতার মাত্রা জানা যায়, তবে তা কতদিন অব্যাহত থাকবে তা নির্দিষ্টভাবে জানা যায় না।

Manual1 Ad Code

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আর্গার বলেছেন, রোশ’র পরীক্ষা খুব নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে।রোশ জানিয়েছে, তাদের এই অ্যান্টিবডি কিট দ্বারা পরীক্ষার ফল মাত্র ১৮ মিনিটের মধ্যে জানা যাবে। এর আগে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই কিট দ্বারা পরীক্ষার অনুমোদন দিয়েছে ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code