লন্ডনে আলতাব আলী পার্কের একুশে প্রভাতফেরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে:

২১শে ফেব্রুয়ারি তাৎপর্য তুলে ধরতে ও বিলেতে বাঙালি নতুন প্রজন্মের অংশ গ্রহণে লন্ডনে আলতাব আলী পার্কের একুশে প্রভাতফেরী প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল পাঁচটায় শিশু-কিশোরদের নিয়ে একুশের ভার্চুয়াল অনুষ্ঠান এবং ২১শে ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় লন্ডনের আলতাব আলী পার্কে একুশের প্রভাতফেরীর আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

এদিকে একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে এক প্রস্তুতি সভা (ভার্চুয়াল) ১৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন প্রভাতফেরী আয়োজন পরিষদের প্রাক্তন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান।

প্রভাতফেরী আয়োজন পরিষদের প্রাক্তন সদস্য সচিব ইফতেখারুল হক পপলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, মাহমুদ এ রউফ, আবেদ আলী আবিদ, নিসার আহমেদ, শামসুল আলম খান শাহিন, জুবের আক্তার সোহেল, স্মৃতি আজাদ, জুয়েল রাজ, সুশান্ত দাস প্রশান্ত প্রমুখ। সভায় এবছরের প্রভাতফেরীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রভাতফেরীর অনুষ্ঠানমালা সম্পন্ন করার লক্ষ্যে ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহকে আহ্বায়ক এবং স্মৃতি আজাদকে সদস্য সচিব নির্বাচিত করে প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এছাড়াও সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ১৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল পাঁচটায় শিশু-কিশোরদের নিয়ে একুশের ভার্চুয়াল অনুষ্ঠান এবং ২১শে ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় লন্ডনের আলতাব আলী পার্কে একুশের প্রভাতফেরী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual8 Ad Code

সভা থেকে বিলেতে বেড়ে ওঠা নব প্রজন্ম এবং অন্যান্য সম্প্রদায়ের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে একুশের প্রভাতফেরী ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের ক্রিয়াশীল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিকে তাদের প্রিয় বন্ধুদের বিশেষ করে শিশু-কিশোরদের সাথে নিয়ে প্রভাতফেরী ও ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code