লস এঞ্জেলেসের মহাসড়কের বিলবোর্ডে বঙ্গবন্ধু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual3 Ad Code

এইচডি বাংলা’র নিজস্ব পরিকল্পনা, উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সিটির ব্যস্ততম ফ্রি-ওয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিজিটাল বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়েছে।

Manual4 Ad Code

লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে ব্যস্ততম ১০৫ ফ্রি-ওয়ের পাশে নির্মিত ডিজিটাল বিলবোর্ডে ‘এইচডি বাংলা’র উদ্যোগে জাতির জনকের ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়। বিলবোর্ডটি আকারে ৬৬ ফুট চওড়া এবং উচ্চতায় ১৭ ফুট। এ ঐতিহাসিক প্রকল্পটির বাস্তবায়ন করেন অনলাইন টেলিভিশন চ্যানেল ‘এইচডি বাংলা’ প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু।

বিজয় দিবসের সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন ১২ ঘণ্টা লস এঞ্জেলেস সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল স্লাইডটি প্রদর্শিত হয়।
সাইফুর রহমান ওসমানী জিতু বলেন, ‘প্রকল্পটি সম্পন্ন করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code