সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচন আগামী ১২ জুন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লুৎফুর রহমান করিম, বাংলানিউজইউএস ডেস্ক :

Manual7 Ad Code

যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে বসবাসরত বাঙালিদের সংগঠন সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার এর এক্সিকিউটিভ কমিটি গঠনের  লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১২ জুন ২০২২ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন — সৈয়দ ফারুক মিয়া, সৈয়দ আমির আলী, টি হোসেইন, সৈয়দ আমিরুল ইসলাম।

Manual3 Ad Code

এই  নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণের খবর পাওয়া গিয়াছে।
সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল  সেন্টার এক্সিকিউটিভ কমিটি ২০২২-২০২৪ এর নির্বাচনে অংশ গ্রহণ করছেন- আওয়াজ ভয়েচ অব সান্ডারল্যান্ড গ্রুফ থেকে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোসাদ্দিক আহমদ,
ভাইস-চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সজ্জাদ মিয়া,
সেক্রেটারী প্রার্থী মোহাম্মদ শাহিন আহমদ,
ট্রেজারার প্রার্থী আতাউর রহমান (মতলিব মিয়া ),
স্পোর্টস সেক্রেটারী প্রার্থী সৈয়দ মোয়াজ্জেল আলী।

Manual4 Ad Code

এই প্যানেলে ডাইরেক্টর প্রার্থী হলেন ৬ জন, তারা হলেন- সৈয়দ সাজনু মিয়া, সৈয়দ আখলাক মিয়া, মল্লিক শহিদ আহমদ, সৈয়দ ফয়জুল ইসলাম, সৈয়দ আবু মুসা আহসান, মোহাম্মদ সুহেল মিয়া।

Manual6 Ad Code

অপর প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-  চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খালিদ মিয়া ওলিদ,
ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুর রফিক ( আশিক মিয়া ),
সেক্রেটারী প্রার্থী সৈয়দ শহিরুল বারী ( জিয়াউল),
ট্রেজারার প্রার্থী হাসান আহমদ ( হাসনু),
স্পোর্টস সেক্রেটারী প্রার্থী আসাদ আহমদ,
এই প্যানেলেও ডাইরেক্টর প্রার্থী হলেন ৬ জন, তারা হলেন- সৈয়দ আবু মুসা, সৈয়দ রাব্বানী, সৈয়দ মুর্শেদ মিয়া, সৈয়দ মাশুক মিয়া ও শহিদ আহমদ ( জয় )।

উল্লেখ্য উভয় প্যানেলই সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল  সেন্টারের আগামী ১২ জুনের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ভোট চাইছেন ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code