খেলাটা আদর্শ পরিস্থিতি নয়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। তারপর পাক্কা
২৫০ দিন পর গত ১৯ জানুয়ারি মাঠে নামেন মাশরাফি মুর্তজা। সিলেট স্টাইকার্সের হয়ে
ম্যাচ খেলেন তিনি। লম্বা এই সময়টায় রাজনৈতিক ও নির্বাচনী ব্যস্ততায় কেটেছে তার
সময়। এবার বিপিএলের আগে জাতীয় নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই ফিটনেস ঘাটতিও তাতে প্রবল হয়েছে। সবকিছু মিলিয়ে ম্যাচ খেলার
মতো পরিস্থিতিতে ছিলেন না তিনি। মাশরাফির ম্যাচ খেলাকে সাবেক ক্রিকেটার
মোহাম্মদ আশরাফুল ও রাসেল আর্নল্ড আর্দশ হিসেবে দেখছেন না। মঙ্গলবার ম্যাচ
শেষে মাশরাফিও এই কথার সাথে একমত পোষণ করেছেন।

প্রথম ম্যাচে নেমে দুই-তিন পা হেঁটে বল করছিলেন মাশরাফি। প্রথম বলেই উইকেট
পেয়েও যান। কিন্তু সবমিলিয়ে তার বোলিং ছিল ছন্নছাড়া। মঙ্গলবার রংপুর রাইডার্সের
বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিলেন। কিন্তু ফিটনেসহীন মাশরাফি রান
আউটের শিকার হন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামলেও বোলিংয়ে আসেননি তিনি। সিলেট
তাদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে।

Manual3 Ad Code

এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেছেন চলতি বিপিএলে তার খেলাটা
আদর্শ নয়, ‘এটা তো বললাম। সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি
যেটা মনে করছি, এটা আদর্শ পরিস্থিতি না। কে খেললে ভালো হতো, সেটি পরের বিষয়।
সেটা টিমের বিষয়। দেখা গেলো ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারে। সেটা ভিন্ন
জিনিস। কে খেললে কী ভালো হতো, সেটা তো দল আর কারও সঙ্গে আলোচনায় বসবে না।
কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি, অবশ্যই সেটা হওয়া উচিত।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code