ম্যানচেষ্টারে ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

আমিনুল হক ওয়েছ, ম্যানচেষ্টার থেকে  :

Manual6 Ad Code

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে ইকবাল ব্রার্দাস ফাউন্ডেশনের উদ্যোগে এক ঝাকঝমকপূর্ণ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । ইকবাল গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান অভিজাত বারমিলিয়ন সুইট্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্রিটেনের বিশিষ্ট ব্যাবসায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান  ইকবাল আহমদ ওবিই।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসে যোগ দিয়েছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার দলীয়  এমপি শ্যাডো মিনিষ্টার আফজাল খান, ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুৎফুর রহমান ও ওল্ডহ্যাম বারা কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার সহ নর্থওয়েষ্ট ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলারগণ।

Manual3 Ad Code

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যরিষ্টার আনোয়ার বাবুল ।
লন্ডন-বার্মিংহাম-ওয়েলসসহ ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় মানুষেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । লন্ডন-ম্যানচেষ্টারের শিল্পী ও কলাকুশলীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে ব্যাপক মানুষের অংশগ্রহণের জন্য ইকবাল আহমদ ওবিই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান । তিনি বাংলা ভাষাকে  এদেশে প্রতিষ্ঠিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান ।

মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তৃতায় সিলেটের বিভিন্ন উন্নয়নের চিত্র তোলে ধরেন । এছাড়া তিনি ব্রিটেনে বেড়ে উঠা মেধাবী প্রজন্মকে আহবান করেন, তারা যেন তাদের আইডিয়া নিয়ে নিজ মাতৃভূমি বাংলাদেশকে সাজাতে এগিয়ে আসেন।

ম্যানচেষ্টারস্থ সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান মনে করেন ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি-কালচার পৌছে দিতে এই ধরনের আয়েজন গুরুত্ব রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।

Manual2 Ad Code

Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code