যুক্তরাজ্যে অফিসে মাস্ক বাধ্যতামূলক করার প্রস্তাব নাকচ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অফিসে বা কর্মক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসি-কে বলেছেন, এমন একটি প্রস্তাব পর্যালোচনার পর সেটি নাকচ দেওয়া হয়েছে। ম্যাট হ্যানকক বলেন, সাধারণত মানুষ যাদের সঙ্গে বেশি দীর্ঘ সময় কাটায় না, তাদের ক্ষেত্রে মাস্ক ভালো সুরক্ষা দেয়। কিন্তু অফিস বা স্কুলে মানুষ অনেক লম্বা সময় পরস্পরের কাছাকাছি অবস্থান করে। ফলে সেখানে মাস্ক থেকে খুব বেশি সুফল পাওয়ার সুযোগ নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code