সিরিয়ায় ২০টি গোপন ঘাঁটি বানিয়েছে যুক্তরাষ্ট্র’

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় ২০টি গোপন সামরিক ঘাঁটি স্থাপন নির্বাচন যুক্তরাষ্ট্র। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডের।

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তুরস্ককে তাদের ওপর হামলার উসকানি দিয়েছে। রাশিয়ার এ কর্মকর্তা বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাইরের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের কারণে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে।

Manual3 Ad Code

ভেনেদিতকভ বলেন, আফরিনে কুর্দিদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চেতনা জাগিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই তুরস্ক আফরিনে সামরিক অভিযান চালাতে উদ্যোগী হয়ে ওঠে। ওয়াইপিজির ৩০ হাজার গেরিলাকে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে।

Manual4 Ad Code

সিরিয়ার সরকার আফরিনে তুর্কি হামলার নিন্দা জানিয়েছে এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধিতা করছে। দামেস্ক সরকার বারবার বলেছে, সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কোনো বৈধতা নেই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code