৩২ বাংলাদেশি ছিলেন উড়োজাহাজটিতে

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার উড়োজাহাজটিতে ৩২ বাংলাদেশি যাত্রী ছিলেন। ইউএস বাংলা এয়ারলাইনস সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, উড়োজাহাজটিতে ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। যাত্রী ছিলেন ৬৭ জন। এর মধ্যে বাংলাদেশি ছাড়া ৩৩ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন।
ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

Manual8 Ad Code

ইউএস বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ আজ প্রথম আলোকে বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমরা ঢাকা থেকে যোগাযোগের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টায় আছি আমরা।’

দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

Manual2 Ad Code

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code