মাওবাদীদের পাল্টা হামলা, নিহত ৯ ভারতীয় সৈন্য

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ছকমা জেলায় সিআরপিএফ-এর তল্লাশি অভিযানের সময় হামলা চালাল মাওবাদীরা। প্রতীকী ছবি।

Manual1 Ad Code

দিন দশেকের ব্যবধান। তার মধ্যেই বড়সড় প্রত্যাঘাত হানল মাওবাদীরা। মঙ্গলবার তারা ছত্তিশগড়ের সুকমায় মাইনরোধী গাড়ি উড়িয়ে দেয়। ওই ঘটনায় অন্তত ৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। তাতেই উড়ে যায় মাইনরোধী ওই গাড়ি। সুকমাতেই দু’দিন আগে মুখ্যমন্ত্রী রমন সিংহ ঘুরে গিয়েছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এর আগে গত ২ মার্চ ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। এ দিনের ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code