এবার গবেষকদের বিরুদ্ধে মামলা করার হুমকি চীনের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টার, ঢাকা: চীনের জিনজিয়াংয়ে বসবাসরত লাখ লাখ মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন করে আসছে দেশটির সরকার। সম্প্রতি এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট গবেষণা সংস্থা ও গবেষকদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে চীন। দ্য গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, চীনের বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে জার্মান গবেষক অ্যাড্রিয়ান জেঞ্জ এবং গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলা করবে চীনা কর্তৃপক্ষ। সম্প্রতি জেঞ্জ একটি গবেষণা প্রতিবেদনে বলেন, জিনজিয়াংয়ের মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্মহার হঠাৎ ব্যাপক কমে যাওয়ার কারণ তাদের জন্মনিরোধের জন্য কৌশলগত পদক্ষেপ নিয়েছে চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code