জেদ্দা বিমানবন্দরে চাকরি হারাচ্ছেন শত শত প্রবাসী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

সৌদি আরবের জেদ্দা শহরের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি হারাবেন কর্মরত প্রবাসীরা। সেখানে শত শত প্রবাসীদের চাকুরিচ্যুত করে সৌদি নাগরিকদের নিয়োগ দেয়া হবে। স্থানীয় সময় শনিবার আল আরাবিয়ার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গেজেট।

Manual7 Ad Code

জেদ্দা এয়ারপোর্টের মহাব্যবস্থাপক  প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইসন প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেন। সেখানে বলা হয়, বিমানবন্দরটিতে প্রবাসীদের সরিয়ে ১ হাজার ৫০০ সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হবে।  এই নির্দেশ খুব শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Manual6 Ad Code

সরকারি এই নির্দেশটি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে বিমানবন্দরে একটি দল নিয়মিত পরিদর্শনও করবে বলে জানা গেছে।

Manual5 Ad Code

সৌদি আরবের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশটির কর্মক্ষেত্র সৌদিকরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code