সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না: আমু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘সংবিধান বিরোধী কোনও কাজ করার ক্ষমতা সরকারের নেই। সংবিধানকে বাইপাস করে একটি দলকে আনুকূল্য দিয়ে নির্বাচনে আনতে হবে– এটি সম্ভব না। একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না– তা নয়। এমনও তো হতে পারে– একটি দলকে বেশি আনুকূল্য দিতে গিয়ে অন্যান্য দল উঠে যাচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code