ভক্তের কাছে সুইফটের উপহার

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :  বিয়ের আসরে উপস্থিত বর-কনে। শুনলেন বিশেষ একটি উপহার এসেছে তাঁদের জন্য। একটু কৌতূহল তো হয়ই। আবার উপহারটা এসেছে বিশেষ একজনের কাছ থেকে। কৌতূহলের মাত্রা তাই আরেকটু বাড়ল। উপহার হলো একটি বিশেষ চিঠি। সেই চিঠি খুলে দুজন একেবারে হাঁ হয়ে গেলেন। বর এডওয়ার্ড ম্যাকনোবেল ও কনে মার্গারেট ম্যাকনোবেল তো বেজায় খুশি। এই চিঠি যে সে কারও উপহার নয়। সংগীতশিল্পী টেলর সুইফট পাঠিয়েছেন তাঁদের।

Manual3 Ad Code

সুইফটের এই বিশেষ চমকে এডওয়ার্ড ও মার্গারেটের বিয়েবাড়ির আমেজটাই যেন বদলে গেল। কী ছিল চিঠিতে? সুইফট লিখেছেন, ‘গুঞ্জন শুনেছি, তোমাদের বিয়েতে আমার গান বাজবে। আমি খুব খুশি হয়েছি। তোমাদের ভালোবাসার এই চমৎকার দিনে আমার এই গান ও চিঠি উপহার থাকল। ভালোবাসা তোমাদের জন্য।’

প্রিয় শিল্পীর উপহার পেয়ে উচ্ছ্বসিত বর-কনে বললেন, দারুণ এক উপহার। অসাধারণ একটি দিন ছিল। এটা ছিল সবচেয়ে সেরা চমক।

অবশ্য উপহার পাঠিয়ে ভক্তদের এমন চমকে দেওয়া নতুন নয়। এর আগেও টেলর সুইফট অনেক ভক্তকে হঠাৎ করেই চমকে দিয়েছেন। এর আগে একজন ভক্তের হয়ে ‘স্টুডেন্ট লোন’ পরিশোধ করেছিলেন সুইফট। আর ছুটির দিনে ভক্তদের কাছে সুইফটের উপহার যায় হরহামেশাই।

Manual1 Ad Code

এডওয়ার্ড ও মার্গারেটের বিয়েতে বেজেছে তাঁর গান। ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ গানটি ছিল বিয়ের মূল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। ইয়াহু

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code