চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ তীব্র প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে’

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান বলেছেন চীন এবং যুক্তরাষ্ট্রের সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলবে।

Manual4 Ad Code


বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এজভেদো আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব প্রবৃদ্ধি দ্রুত নেমে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই মন্তব্য করলেন এজভেদো।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়না পণ্যের ওপর ৬০ শত কোটি ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় বেইজিং বলেছে তারা বাণিজ্য যুদ্ধে ভীত নয়। তবে আলোচনা অব্যাহত থাকা দরকার।

যুক্তরাষ্ট্র বলেছে তারা আশাবাদী বাণিজ্য ইস্যুতে এই দুই বৃহত্ শক্তি একটি সমঝোতায় পৌঁছাতে পারবে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়াম ও স্টিল আমদানির ওপর শুল্ক বাড়িয়েছে যা চীনসহ বেশ কয়েকটি দেশকে প্রভাবিত করেছে। এর প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে।

এজভেদো বলেন, বিশ্ব বাণিজ্যের ক্ষয়ক্ষতি নির্ভর করছে এই বাণিজ্য যুদ্ধের পরিধির ওপর। তিনি বলেন, যদি এই যুদ্ধ স্টিল আর অ্যালুমিনিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকত তবে এক ব্যাপার আর তা যদি হয় শত শত পণ্য নিয়ে তবে অন্য ব্যাপার। দুটির প্রভাব সম্পূর্ণ দুই রকম। তবে বাণিজ্য যুদ্ধ যে একটা বড় সমস্যা তা নিয়ে সন্দেহ রয়েছে সামান্যই। আমি মনে করি না মার্কিন প্রশাসনের কেউ ভাবে যে এটি একটি সহজ বিষয়। আমার মনে হয় অনেকেই বুঝতে পারছেন এই বাণিজ্যযুদ্ধ কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের বিরুদ্ধে পেটেন্ট রাইট ভঙ্গের অভিযোগ এনেছে। ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় বলেছেন। এজভেদো বলেন, এই যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থাকে গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা সমঝোতার চেষ্টা করে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান বলেন, আমরা এই যুদ্ধে কোনো পক্ষ নিতে চাই না। আমরা এই যুদ্ধ এড়িয়ে যেতে চাই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code