নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : স্বাদ এবং গন্ধে ইলিশ মাছের জুড়ি নেই। তাই ইলিশের নাম শুনলে জিভে জল কার না আসে বলুন। আর এই ইলিশ মাছ দিয়ে যদি তৈরি করা যায় মজাদার খাবার তাহলে তো কথাই নেই।

ইলিশ দিয়ে রান্না করা যায় হরেক পদের মজার খাবার। তবে ইলিশ দিয়ে রান্না করা নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা খেয়েছেন কখনো। তাই যুগান্তর পাঠকদের জন্য থাকেছে নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা।

আসুন জেনে নেই কীভাবে রাঁধবেন নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা

Manual3 Ad Code

উপকরণ

ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ বাটা ১-৩ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল আধাকাপ, লেবুর রস ১ চা চামচ, নারিকেলের দুধ আধাকাপ, টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ, টকদই আধাকাপ, জিরা গুঁড়া আধা চা চামচ, এলাচ, দারুচিনি তিনটি করে, কেওড়া জল কোয়ার্টার চা চামচ।

Manual6 Ad Code

প্রণালি

Manual2 Ad Code

মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন। এবার দই, কাঁচামরিচ, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল-জয়ত্রী গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code