ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আরব আমিরাতের প্রার্থীকে সমর্থন দেবে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে প্রধানমন্ত্রী এই সম্মতি প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ’আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ১৩-১৪ জানুয়ারি, ২০২১ তারিখে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।’

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code