যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ‘প্রত্যাহার করেছেন’ ড. মোমেন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন।’

Manual3 Ad Code

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ড. মোমেনের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। তবে সেটা তিনি প্রত্যাহার করেছেন বলে আজ জানিয়েছেন।

মার্কিন নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করা হলে মোমেন বলেন, ‘আমি সেটি প্রত্যাহার করেছি। আমি বাধ্য হয়ে মার্কিন নাগরিক হয়েছিলাম।’

নতুন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।’

Manual4 Ad Code

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code