পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের ২২ জেলায় বর্ডার গার্ড মোতায়েন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মন্দির ও আশপাশে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবি পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকেই তারা কাজ শুরু করেছে।

Manual1 Ad Code

রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

Manual5 Ad Code

বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code