এসএসসির প্রশ্নফাঁস রোধে কাজ করছে র‌্যাব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা রোধে কাজ করছে র‌্যাব। এ কাজে দুয়েক দিনের মধ্য সাফল্য আসবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ বুধবার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের নিজস্ব গোয়েন্দা ও অন্যান্য গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত সোশ্যাল মিডিয়ায় আমরা তৎপর রয়েছি।পরীক্ষা চলাকালে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং, আন্ডার কভার অপারেশন চলবে বলে জানান তিনি।র‌্যাব মহাপরিচালক বলেন, এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে বলব, আপনারা প্রশ্নপত্রের পেছনে দৌড়াদৌড়ি করবেন না। শিক্ষকদের উদ্দেশে বলছি, আপনারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন না। শিক্ষার্থীদের বলছি, কেউ যদি এ ধরনের কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তা হলে তাদেরকে আমরা গ্রেফতার করব। শিক্ষার্থীদের গ্রেফতার করলে তাদের শিক্ষাজীবন বিনষ্ট হয়ে যাবে, আমরা এমনটা করতে চাই না। তাই তাদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।র‌্যাব সদস্যরা প্রতিটি পরীক্ষা হলে পরিদর্শন করবেন। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। তাদের কাছে কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে কাজ করবেন বলে জানান বেনজীর আহমেদ।তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে র‌্যাবের অন্যান্য গোয়েন্দা বাহিনীর সমন্বয়ের সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। সোশ্যাল মিডিয়া এবং অ্যাপস সবকিছুতেই খেয়াল রাখার সক্ষমতা রয়েছে র‌্যাবের। গত বছর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বছর একইভাবে অভিযান চলবে।ভুয়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ভুয়া প্রশ্নপত্র ফাঁস হয়। কেউ যদি ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে সে ক্ষেত্রে তাকেও ধরা হবে। এটাও জঘন্য অপরাধ। এ ধরনের প্রতারণাকারী শিক্ষক-ছাত্র কিংবা দাগী অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেফতার করা হবে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। দু’একদিনের মধ্যেই আপনারা রেজাল্ট দেখবেন।’আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণের নির্দেশনা দিয়েছে বোর্ড।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code