ডেস্ক রিপোর্ট :: আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির সিটি কাউন্সিল নির্বাচনে ষষ্ঠ ওয়ারড থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বাংলাদেশী আমেরিকান সোহেল আহমদ।
গত পাঁচ ফেব্রুয়ারি,মংগলবার রাতে সবীয় বাসভবনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ারড থেকে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করার কথা জানান। সুধী সমাবেশে বকতব্য রাখেন আহসান হাবীব,মুক্তাদির রহমান,তাহেরুজজামান চৌধুরী,জহিরুল ইসলাম,কামাল হোসেন,ফারুক হোসেন,দেলোয়ার চৌধুরী ,আশিক আহমেদ চৌধুরী,ফরহাদ সিদ্দিক, আব্দুল জামিল,সাখাওয়াত হোসেন, জালালউদদীন,আমিরুল ইসলাম টফি, জয়নত সিংহ, প্রমুখ।
সুধী সমাবেশে বক্তারা বলেন, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ এশিয়ান কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাংখিত বিজয় অর্জন সম্ভব হবে এবং এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি সম্ভব হবে।কেননা ইতোপূরবে কোন বাংলাদেশী আমেরিকান আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হননি।
সোহেল আহমদ তাঁর বক্তৃতায় বলেন,দীর্ঘ ষোল বছর যাবত কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি,কমিউনিটির লোকজনের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম,এখনও আছি। কমিউনিটির সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি,সিটি হলে যাতে কমিউনিটির সারথে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যেই আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি।আপনাদের সবার সহযোগীতায় যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি , দলমতের উর্ধ্বে উঠে আমি কমিউনিটির সার্বিক সারথে আমার দায়িতব ও কর্তব্য পালন করবো।
পনচাশ বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরু দায়িতব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।মা,বাবা ও ভাইকে সাথে নিয়েই তিনি আটলান্টিক সিটিতেই থাকেন।
সদালাপী,পরোপকারী,নিরলোভ,নিরংহকারী হিসাবে সোহেল আহমদ কমিউনিটিতে সর্বজনগ্রাহ্য।