নলছিটিতে মুক্তা হত্যার মূল আসামি গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তার হত্যা মামলায় মূল আসামি সোহাগ মীরকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার রাতে নলছিটি ও কলাপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার চাকামইয়া গ্রামের ফুপুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে।

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ও ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নলছিটির বারইকরণ গ্রামের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সামনের সড়কে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়।

Manual3 Ad Code

প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় কলাপাড়ার নিশানবাড়িয়া গ্রামের সোহাগ মীর এ হত্যাকাণ্ড ঘটায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহত মুক্তার বাবা পরের দিন নলছিটি থানায় একটি মামলা করেন। মামলার পর র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি টিম আসামিকে গ্রেফতারের চেষ্টা করে। অবশেষে ফুপুরবাড়ি থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code