পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ ৬ পরিবার পেলো প্রনোদনার চেক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ১৩২০ মেগা ওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও পূর্ণবাসনের প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রসাশক পটুয়াখালী প্রদত্ত ১৫০% অধিগ্রহন মূল্যের অতিরিক্ত আরও ১৫০% বিশেষ প্রণোদনার চেক হস্তান্তর করেন রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)। রবিবার শেষ বিকালে কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যে এ চেক হস্তান্তর করেন। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান (মহিব), আরপিসিএল’র পটুয়াখালী ১৩২০ মেঘা ওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. সেলিম ভূইয়া,আরপিসিএল’র নির্বাহী প্রকৌশলী মো.ইকবাল করিম ও ক্ষতিগ্রস্থ পরিবারবর্গসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে ৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে চেক প্রদান করা হবে বলে জানান আরপিসিএল ।
আরপিসিএল’র ১৩২০ মেঘা ওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. সেলিম ভূইয়া বলেন, প্রকল্প শুরুর দিকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের ১৫০% প্রনোদানার পাশাপাশি আমরাও ১৫০% বিশেষ প্রনোদনার আশ্বাস দিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি। আজ ৬টি পরিবারকে চেক প্রদান করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রনোদনার চেক প্রদান করা হবে।
এবিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান (মহিব) বলেন, প্রনোদনার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে পাইয়ে দেয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আরপিসিএল-এর সকল কর্মকর্তাদের সহযোগীতায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের পাওনা বুঝে পেয়েছে। এজন্য তিনি আরপিসিএল ও পটুয়াখালী জেলা প্রসাশক অফিসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code