খালেদা এখন রাজনীতিক নন, দণ্ডিত ব্যক্তি : নাসিম

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া এখন আর কোনো রাজনীতিক নন, তিনি এখন দণ্ডিত ব্যক্তি।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বিষধর সাপের মতো এখন ঘাপটি মেরে আছে। তারা ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে ১৪ দল তাদের ষড়যন্ত্র প্রতিরোধ করবে।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের পর ব্রিফিংয়ে এ সব কথা বলেন নাসিম।

Manual1 Ad Code

নাসিম বলেন, ‘যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ১৪ দল কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকবে। কোনো পদপদবির জন্য ১৪ দল গঠন হয়নি। ১৪ দল একটি আদর্শিক জোট। আদর্শ বাস্তবায়নে ১৪ দলের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘১৪ দল সরকারের ভুলত্রুটি পার্লামেন্টে তুলে ধরবে, গঠনমূলক সমালোচনা করবে। সরকারের দুঃসময়ে ১৪ দল পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। জামায়াতমুক্ত বাংলাদেশ যতদিন সৃষ্টি না হবে ১৪ দলের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছি।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যে দুর্নীতি সন্ত্রাস করেছেন এবং মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছেন আজ সে পাপের ফল ভোগ করছেন।’

Manual5 Ad Code

বিএনপি জোটের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘সংখ্যা বড় কথা নয়। যে কয়টা আসন পেয়েছেন তা নিয়ে সংসদে যোগ দিয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে যোগদান করে তাদের প্রতি শ্রদ্ধা দেখান।’

১৪ দলের বৈঠকে পর পর চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে ১৪ দলের নেতা সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, নজিবুল বশর মাইজ ভাণ্ডারি, ডা. ওয়াজেদুল ইসলাম, ডা. সাহাদাৎ হোসেন, অসীত বরণ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হাসানুল হক ইনু বলেন, ‘গত ১০ বছরে ১৪ দল ২৩ দফার বেশ কিছু দফা বাস্তবায়ন করেছে। রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনের প্রক্রিয়া প্রায় বাস্তবায়ন হয়েছে। তবে তারা কেউ কেউ এখনো ঘাপটি মেরে আছে। জামায়াত যতক্ষণ নিষিদ্ধ না হবে ততদিন ১৪ দলের আন্দোলন চলবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code