কৃষিতে করোনার প্রভাব বিশ্লেষণে বিয়ন্ড দ্যা প্যানডেমিকের দ্বাদশ পর্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাস, সুপার সাইক্লোন আম্পান এবং সাম্প্রতিক বন্যা, এই তিন দুর্যোগের মধ্যে বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের কি ভাবছে, এই নিয়ে আলোচনা করতে আগামী ২১ জুলাই আয়োজন করা হবে ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর দ্বাদশ পর্ব। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় করোনাকালীন বিভিন্ন সংকট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ অনলাইন আলোচনা ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর এই পর্ব অনুষ্ঠিত হবে।

 

Manual5 Ad Code

বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949) এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd) একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় ও ফেসবুক পেইজে। এছাড়াও দেখা যাবে bdnews24.com, সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, যুগান্তর, বাংলা নিউজ২৪, জাগো নিউজ২৪, বার্তা২৪, সারা বাংলা, বাংলাদেশ জার্নাল এবং চ্যানেল আই’র ফেসবুক পেইজে।

Manual8 Ad Code

এবারের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘করোনা সংকটকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা’। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এই পর্বে আলোচক হিসেবে যুক্ত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, এমিরেটাস অধ্যাপক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. লুতফুল হাসান, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code