হংকংয়ে অধিকারকর্মীর ১৫ মাসের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী চৌ হ্যাংকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা স্মরণ করে ২০২১ সালে সম্মেলন সংগঠিত করায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিয়েছিল বেইজিং। প্রতি বছর সেই দিনটিকে পালন করে হংকংয়ের গণতন্ত্রপন্থীরা। খবর প্রকাশ করেছে বিবিসি।

জানা গেছে, অনুমতি ছাড়াই অন্যদের সমাবেশে অংশগ্রহণ করতে উৎসাহিত করায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। কারণ, হংকং কর্তৃপক্ষ করোনা মহামারির কারণে পর পর দুই বছর এ ধরনের সম্মেলন নিষিদ্ধ করেছিল। ২০২০ সালেও একই সম্মেলনে অংশগ্রহণ ও অন্যদের উস্কানি দেওয়ার জন্য গত মাসে তাকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। চৌ হংকং অ্যালায়েন্সের (এইচকেএ) ভাইস চেয়ারম্যান ছিলেন।

Manual1 Ad Code

১৯৮৯ সালের জুন মাসে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের ওপর দমনপীড়ন চালায় বেইজিং কর্তৃপক্ষ। সেই দিনটি স্মরণ করে প্রত্যেক বছর সম্মেলন করে এইচকেএ। গত বছরের চার জুন সকালে চৌ হ্যাংকে গ্রেফতার করা হয়। হংকংয়ের বাসিন্দাদের ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিবসটি পালনের আহ্বান জানানোর পরই তাকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার (৪ জানুয়ারি) আদালত এ আদেশ দেন। বিচারক অ্যামি চ্যান বলেন, আইন কখনোই কাউকে বেআইনিভাবে স্বাধীনতা প্রয়োগ করার অনুমতি দেয় না। তাছাড়া হংকংয়ে সম্প্রতি সাংবাদিকদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। চালানো হচ্ছে তল্লাশি অভিযান। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান সাংবাদিকদের। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমটি।

Manual2 Ad Code

এমন পরিস্হিতিতে হংকংয়ের সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বন্ধ হলো সিটিজেন নিউজ নামের আরও একটি সংবাদমাধ্যম। এ নিয়ে মোট তিনটি সংবাদমাধ্যম বন্ধ হলো চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিতে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code