কালীগঞ্জ পৌরসভায় ভোটের দিন এসএসসি পরীক্ষা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি। পূর্ব নির্ধারিত ভোটের এ দিনে যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে।

মুদ্রণে ত্রুটির কারণে ১২ ফেব্রুয়ারির আইসিটি পরীক্ষাটি স্থগিত হয়। স্থগিত হওয়া পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি হবে বলে ওই দিন বিকালেই একটি নোটিশে জানায় যশোর বোর্ড।

কালীগঞ্জ পৌর এলাকায় সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ দুটি কেন্দ্রের ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে ৫৮০ জন ও সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। ফলে একই দিনে ভোট ও পরীক্ষা নিয়ে ঝামেলাই পড়েছে স্থানীয় প্রশাসন। যদিও তারা বলছেন বিকল্প স্থানে ভোটগ্রহণ হবে।

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মকবুল হোসেন তোতা বলেন, বিষয়টি আমি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ইউএনওকে জানিয়েছি। তিনি প্রাথমিকভাবে বিকল্প ব্যবস্থায় ভোট নেয়ার কথা জানিয়েছেন।

Manual7 Ad Code

কালীগঞ্জে ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, ডিসি ও বোর্ড কন্ট্রোলারের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা ও ভোট কোনোটাই সময় পরিবর্তন না করে কাছাকাছি কোনো বিকল্প স্থানে ভোট কেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষা স্থগিত করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে স্থানীয় প্রশাসন বিকল্প ব্যবস্থায় পার্শ্ববর্তী কোনো স্থানে ভোট কেন্দ্র করবেন। তবে বিষয়টি বিবেচনায় থাকবে বলেও যোগ করেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।

১২ ফেব্রুয়ারি মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনী পরীক্ষা হয়। এতে ২৫টি নির্বাচনী প্রশ্নে নম্বর ছিল ২৫। কিন্তু নির্ধারিত সময়ে বিতরণ করা প্রশ্নে দেখা যায় শুধুমাত্র ‘ঘ’ সেট প্রশ্নে ভুলটা ধরা পড়ে।

Manual2 Ad Code

প্রথম পাতায় ১ থেকে ১২ নম্বর প্রশ্ন এসেছে সংশ্লিষ্ট বিষয় থেকে। এছাড়া দ্বিতীয় পাতায় ১৩ থেকে ২৫ পর্যন্ত প্রশ্নগুলো এসেছে কর্মমুখী শিক্ষা থেকে। পরে পরীক্ষাটি বাতিল ঘোষণা করে বিবৃতি প্রদান করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র। ##

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code