মধু উৎকোচ না পেয়ে মৌয়ালদের আটক করে বনরক্ষীদের নির্যাতন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

শরণখোলা (বাগেরহাট)ঃ
র্পূব সুন্দরবনে চাহিদা মতো মধু উৎকোচ না পেয়ে নির্মম নির্যাতন চালিয়ে পাঁচ মৌয়ালকে আটকে রেখেছে বনরক্ষীরা। এরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল হাওলাদার (৩৫), সলেমান হাওলাদার (৩০), রফিকুল গাজী (৪০), আফজাল (৪৫) ও রসুলপুর গ্রামের বেল্লাল (২৮)। এসময় বনরক্ষীদের কাছে মৌয়ালদের জমা রাখা ৫০ মন মধু, ৩০ হাজার টাকার নিত্য প্রয়োজীনীয় মালামাল ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে নেয় তারা।
শুক্রবার বিকেলে শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মোবাইল ফোনে খবর পেয়ে নির্যাতনের শিকার মৌয়ালদের স্বজনরা শরণখোলা প্রেসক্লাবে এসে ঘটনা বর্ণনা করেন। তবে অভায়ারণ্যে প্রবেশ করে গোলপাতা ও জালানি কাটার অভিযোগে মৌয়ালদের আটক করা হয়েছে বলে বন বিভাগের দাবী।
আটককৃতদের স্ত্রী সাবিনা ইয়াসমিন, নাছিমা বেগম, তাসলিমা বেগম ও খাদিজা বেগম মৌয়ালদের বরাদ দিয়ে বলেন, গত ১ এপ্রিল শরণখোলা ষ্টেশন থেকে ১৫ দিনের পারমিট নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরনে যায়। নিয়ম অনুযায়ী ১৫ এপ্রিল পারমিট নবায়নের জন্য ষ্টেশন থেকে বন বিভাগের একটি দল কোকিলমনি টহল ফাঁড়িতে যায়।
প্রতিবছরের ন্যায় ওই টহল ফাঁড়িতে আগে থেকে মৌয়ালরা তাদের আহরিত মধু, নিত্য প্রয়োজনীয় মালামাল ও টাকা জমা রাখেন এবং পুকুর থেকে পানি নিয়ে যান তারা। সেজন্য কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীদের এক কেজি করে মধু দিয়ে থাকেন মৌয়ালরা।
কিন্তু এবারে মৌয়ালদের কাছে দুই কেজি করে মধু দাবী করে বনরক্ষীরা। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বনরক্ষী রিয়াজ তার সহকর্মীদের নিয়ে মৌয়াল শহিদুলকে আটক করে বেধরক মারধর করতে থাকে। এ দৃশ্য দেখে সকল মৌয়ালরা মিলে তাকে উদ্ধার করার চেষ্টা চালায়। এ নিয়ে দ্ইু পক্ষের মধ্যে হাতাহাতি হলে পার্শ্ববর্তী ষ্টেশনের কোষ্টগার্ড সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পরে বনরক্ষীরা মৌয়ালদের এলোপাতারি মারপিট করে এবং পাঁচ জনকে আটক করে পারমিট নিয়ে নেয়। এরপর তাদের হাত-পাঁ বেঁধে মারধর করে বিভিন্ন প্রকার নির্যাতন চালানো হয়। এমনকি নির্যাতনে আহতদের প্রাথমিক চিকিৎসা বা খাবার পর্যন্ত দেয়া হয়নি। উপরোন্ত বনরক্ষীদের কাছে জমা রাখা মৌয়ালদের মধু, নিত্য প্রয়োজনীয় মালামাল ও নগদ দেড় লাখ টাকা ফেরৎ না দিয়ে আত্মসাৎ করে নেয় বলে মোবাইল ফোনে অভিযোগ করেন এক মৌয়াল।
এব্যপারে জানতে চাইলে বন বিভাগরে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন বলেন, মৌয়ালরা অভয়ারণ্যে প্রবেশ করে গোলপাতা ও জালানি কাঠ কাটায় তাদেরকে আটক করে বন আইনে মামলা দেয়া হয়েছে। বিষয়টি আরো তদন্তে করে দেখা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code