গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে তরুণ ফুটবলারদের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষে শুক্রবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম খানখানাপুর দত্ত পাড়া একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।খানখানাপুর দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৫-০ গোলের বড় ব্যবধানে খানখানাপুর দত্ত পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে।
বিজয়ী দলের ইনোস সরেন ২টি, রেজাউল করিম রেজা ২টি ও আলম ১টি গোল করেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের ইনোস সরেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রধান কোচ মোঃ সাইদুল ইসলাম, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,দত্ত পাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ আলামিন প্রমূখ।
এ সময় গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হেসেন বলেন, আমরা তরুণ খেলোয়ারদের নিয়মিত অনুশীলনের পাশাপাশি বড় টূর্ণামেন্টে খেলার উপযোগী করে তুলতে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করে থাকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code