নিউ ইয়র্কে ট্যুর বাস উল্টে নিহত ৫, বহু আহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়েতে একটি ট্যুর বাসের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে পাঁচজন নিহত ও বহু যাত্রী আহত হয়েছেন। নিউইয়র্ক স্টেট পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানেয়েছে বিবিসি।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটি নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটির দিকে ফিরছিল। দুর্ঘটনাস্থল নায়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দূরে। বাসটি পূর্বমুখী অবস্থায় চলছিল, যখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ান ক্রস করে খালে পড়ে। নিহতদের মধ্যে বেশিরভাগই ভারত, চীন ও ফিলিপাইন থেকে আসা পর্যটক।

Manual3 Ad Code

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তারা সব যাত্রীকে উদ্ধার এবং সহায়তা প্রদানের জন্য কাজ করছেন। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল পেমব্রোক শহরের কাছে, যা বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিমি) পূর্বে অবস্থিত।

এদিকে প্রাথমিকভাবে পুলিশের তথ্য অনুযায়ী, একটি শিশুও নিহত হয়েছে বলে বলা হয়েছিল। তবে পরে তা সঠিক নয় বলে জানানো হয়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন, বয়স ১ থেকে ৭৪ বছরের মধ্যে।

পুলিশের মতে, কিছু নিহত যাত্রী দুর্ঘটনার সময় বাসের বাইরে ছিটকে গিয়েছেন এবং মনে করা হচ্ছে, বেশিরভাগই সিটবেল্ট পরেননি। অন্যরা বাসের মধ্যে কয়েক ঘণ্টা আটকে ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে অনুবাদক ও অনুবাদ যন্ত্র ব্যবহার করা হয়েছে যাতে আহতদের সঙ্গে যোগাযোগ সহজ হয়।

গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে তা তদন্তে সহায়তায় এগিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার অ্যান্ড্রে রে মেজর সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তদন্তাধীন রয়েছে। কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Manual1 Ad Code

দুর্ঘটনার সময় বাসে একাধিক শিশুও ছিল। ২৪ জন প্রাপ্তবয়স্ক আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্য হাসপাতালগুলোতেও আহতদের ভর্তি করা হয়েছে। ১৬ বছরের কম বয়সীদের শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স দ্যা বাফেলো নিউজকে জানিয়েছেন, বাসটি পাশের দিকে উল্টে পড়েছিল এবং সড়কে ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিল। সড়কে কাঁচ ভেঙে ছড়িয়ে ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিউ ইয়র্কে ট্যুর বাস উল্টে নিহত ৫
  • বহু আহত
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code