

ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে হাজী আছাব আলী ১২তম বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে জালালপুর ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ও বৃত্তি প্রদান কমিটির সভাপতি মাওলানা সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি এবং দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান। সিলেট সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এবং বৃত্তি পরিচালনা পরিষদের সদস্য খালেদ আহমদের সঞ্চালনায় জালালপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিশিষ্টজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্ব হাজী আছাব আলী বৃত্তি-২০১৮ প্রাপ্তদের সার্টিফিকেট ও বৃত্তির অর্থ প্রদান করা হয়।