বলিউডে আসছেন এবার মিঠুনের ছোট ছেলে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বলিউডের মেগাস্টার বলা হয় মিঠুন চক্রবর্তীকে। বিশেষ করে অ্যাকশন ও নাচের জন্য বিখ্যাত হয়ে থাকবেন তিনি হিন্দি সিনেমার ইতিহাসে। একটা সময় বাংলা ছবিতে নিয়মিত হয়ে পড়েন, বিরতি আসে বলিউডে।

 

তবে প্রভাব তার কোনো দিনই কমেনি। ক্যারিয়ার পড়লেও সম্মান ও সুনাম দুটোই মিঠুনকে সবসময় দিয়েছে বলিউড। সেখানেই নিজের পথ ধরে বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোকে হাঁটিয়েছিলেন তিনি। সেই যাত্রা খুব একটা সফল হয়নি।

Manual1 Ad Code

 

এবার হিন্দি সিনেমায় অভিষেক ঘটছে মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ইতিমধ্যে নমশি প্রস্তুতির সব কিছু সেরে ফেলেছেন বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

বলিউড হাঙ্গামার বরাতে জানা গেল, বাবা ও বড় ভাইয়ের মতো নমশিও বলিউডে ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী। তবে মেগাস্টার বাবার নামকে পুঁজি করতে চান না তিনি। হাঁটতে চান নিজের মতো করে। পরিকল্পনাও করছেন তিনি।

 

নমশির ভাষ্য, ‘আমি নিজের গুণে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাই। মিঠুনের ছেলে বিষয়টি আমার সাফল্যের পরই উচ্চারণ হোক। তবে অভিনয়ের আদর্শ, সততা, দায়িত্বশীলতায় আমি অবশ্যই বাবাকে লালন করবো।’

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

জানা গেছে, নমশি নিজ পরিচয়েই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রোডাকশন হাউজে। দিচ্ছেন অডিশন। অভিনয়ের জন্য নিচ্ছেন প্রশিক্ষণ। শিগগিরই হয়তো সুখবর নিয়ে আসবেন তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code