ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামত করে দেবে তুরস্ক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করে দিতে এগিয়ে এসেছে তুরস্ক। শুক্রবার এক টুইটবার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

Manual8 Ad Code

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে বার্তায় বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর জাহাজ বানৌজা বিজয় মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

ওই দুর্ঘটনায় বাংলাদেশের দুইজন নিহত হন। আহত হন অন্তত ৫৯ জন বাংলাদেশি। এতে নৌবাহিনীর অন্তত ২১জন সদস্য রয়েছেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code