কাবুলে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের খোরাসান (আইএস-কে) শাখার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual6 Ad Code

স্থানীয় সময় রোববার ডেলওয়ারের ডোভার বিমানঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন সেখানে উপস্থিত ছিলেন। নিহত মার্কিন সেনাদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে।

Manual7 Ad Code

আফগানিস্তান থেকে এসব সেনার দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ হামলায় এখন পর্যন্ত ১৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত আরও দেড় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, নিহত ১৩ সেনাসদস্য আমাদের বীর। তারা অন্যদের জীবন বাঁচানোর সময় আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের অ্যাবে গেটে আত্মঘাতী বোমা হামলা করে আইএস-কে। আইএস এ হামলার দায় স্বীকার করে জানায়, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের হত্যা করতেই তারা ওই আত্মঘাতী হামলা চালায়।

সূত্র : বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code