পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা পশ্চিমাদের প্রভাব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করছে। লিখিত নোট থেকে পড়ে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা উপগ্রহগুলো ব্যবহার করে সহযোগিতা করার প্রবনতা চরম বিপজ্জনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code