স্পেনে স্বাধীনতা দিবস উদযাপিত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের আভে মারিয়া ই খেসুস সড়কের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় মাদ্রিদের বাংলাদেশি আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহেরের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রাজ্জাক। পরে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

 

Manual7 Ad Code

স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি এসআরআইএস রবিন, জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. বেলাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, কমিউনিটি নেতা মাহবুবুর রহমান ঝন্টু, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী।

Manual8 Ad Code

 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম নয়ন, বাংলা স্কুলের সহ সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহিলা সম্পাদিকা শামীমা আক্তার, অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্য মাসুদুর রহমান, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ।

Manual8 Ad Code

 

আলোচনা সভা শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code