ঢাকার পর্দায় এআই যুদ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সায়েন্স ফিকশন বা সাই-ফাই সিনেমার বয়স প্রায় চলচ্চিত্র মাধ্যমটির বয়সের সমান। সেই ১৯০২ সালে জর্জ মিলিয়ে বানিয়েছিলেন প্রথম ছবিটি। তার বানানো ‘আ ট্রিপ টু দ্য মুন’ দেখে এখনও তাক লেগে যায়। মানুষ চাঁদে গেল তারও কতো পরে! বলতে গেলে এই সেদিন, ১৯৬৯ সালে।

Manual1 Ad Code

ইতিহাস অনেক পুরনো হলেও কল্পবিজ্ঞানের ছবি জনপ্রিয় হয় আরও অনেক পরে। স্টার ওয়ারস দিয়ে সিনেমার এ ঘরানার জয়যাত্রা শুরু। পরে জনপ্রিয়তা এতই বাড়ল যে অনেক নির্মাতা মারদাঙ্গা অ্যাকশন ছবিকেও সাই-ফাই বলে চালিয়ে দিতে থাকলেন। সুপারহিরো ছবিকেও সাই-ফাই বলা হলো। কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনি মানে তো এমন ছবি, যা ভবিষ্যৎ পৃথিবীর চেহারাটা কেমন হতে পারে, তা নিয়ে চিন্তার খোরাক জোগাবে।

Manual1 Ad Code

যেমন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে মানব অস্তিত্বের জন্য হুমকি হবে কিনা এমন ধারণাকে সামনে রেখে সম্প্রতি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গ্যারেথ এডওয়ার্ডস নির্মাণ করলেন ‘দ্য ক্রিয়েটর’। আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এ ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code