হঠাৎ সফরে ইউক্রেনে কানাডার প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা প্রতিনিধি:ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই অকস্মাৎ কিয়েভ সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা ইউক্রেনীয় সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন।

Manual2 Ad Code

শনিবার বিকেলের দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। এসময় যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া সামরিকযানের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন ট্রুডো। কানাডায় সামরিক প্রশিক্ষণ নেওয়া একদল ইউক্রেনীয় সেনা এই সফরে ট্রুডোর সাথে ছিলেন। তারা কানাডায় এলিট শুটিং, সমর প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code