চট্টগ্রামে রেলওয়ে কারখানায় আগুন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন লেগে সৃষ্ট ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

Manual7 Ad Code

অসুস্থদের মধ্যে ৭ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইব্রাহীম (৩২), রায়হান (২৪), রাসেল (২৫), জামাল (৩২), রিপন (২১), মাহবুব (৫৬) ও কবির (২৩)। তারা সবাই রেলওয়ে পূর্বাঞ্চলের মেশিনারিজ বিভাগের কর্মচারী।

Manual4 Ad Code

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের কারখানায় পোড়া মবিল ও তেলের মধ্যে আগুন ধরে যায়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারখানা। কারখানার ভেতরে আটকে পড়া মেশিনারিজ বিভাগের কর্মচারীরা। পরে ধোঁয়ার মধ্যে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে অনেকে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, অসুস্থ কর্মচারীদের মধ্যে ৭ জনকে চমেক হাসপাতালে এবং বাকি তিনজনকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code