অর্জুন-মালাইকার বিয়ে ১৯ এপ্রিল

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

সাতপাকে বাঁধা পড়বেন অর্জুন কপূর-মালাইকা অরোরা! ভবিষ্যতৎ পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত যদিও কোনো মন্তব্য করেননি বলিউডের এই লাভবার্ডস। তবে সামনের মাসেই তারা বিয়েটা সেরে ফেলতে পারেন বলে গুঞ্জন বলিউডে।

বলিউড সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল বিয়ে সারতে পারেন অর্জুন-মালাইকা। বিয়ে হবে খ্রিস্টান মতে। ইতোমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে সংবাদমাধ্যমে যাতে তার আঁচ না পায়, সে জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং বিয়ের আয়োজনের দায়িত্বে থাকা লোকজনকে সতর্ক করে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

তবে অর্জুন-মালাইকার বিয়েতে বলিউডের হেভিওয়েটরা কেউ থাকবেন না বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর, বিয়ের পর আলাদা করে তারা রিসেপশন দিতে পারেন হয়তো। তবে বিয়ের অনুষ্ঠান ছিমছাম রাখার পক্ষপাতী অর্জুন-মালাইকা। পরিবার এবং হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া ইন্ডাস্ট্রির বিশেষ কাউকেই দেখা যাবে না বিয়েতে।

Manual4 Ad Code

এই নিয়ে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধবেন মালাইকা। ২০০৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে যায় বলে সেইসময় দাবি ওঠে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মালাইকার। অর্জুনের সঙ্গে তার বিয়েতে খান পরিবারের কেউ উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি এখনও পর্যন্ত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code