গাহি নো সেন্সরের গান: মোস্তফা সরয়ার ফারুকী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সেন্সর বোর্ড নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর এই প্রতিক্রিয়া বা পরামর্শে এটুকু স্পষ্ট, তিনি বিষয়টি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নজরে আনতে চাইলেন। এমনকি চাইলেন মুখোমুখি বসতেও!

Manual4 Ad Code

‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই লাইন ধরে ‘সেন্সর বোর্ড’ বাতিলের গান গাওয়ার চেষ্টা করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যে গানের শিরোনাম দিয়েছেন ‘গাহি নো সেন্সরের গান’!

Manual5 Ad Code

তার আগেই আজ (১৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের কথা। কারণ এই বোর্ড নিয়ে সিনেমার প্রায় সব স্তরের মানুষের রয়েছে অভিযোগ। যেখানে আটকে আছে অনেক ছবি। সম্ভবত উপদেষ্টার ইচ্ছার সঙ্গে নিজের পরামর্শগুলো যুক্ত করতে চাইলেন ‘শনিবার বিকেল’ নির্মাতা। যে ছবিটি অপ্রকাশিত কারণে আটকে রয়েছে সেন্সর বোর্ডের হিমঘরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code